স্কুল শিক্ষকদের প্রশিক্ষণে ন্যাশনাল মেন্টর হিসেবে নিযুক্ত কিরণ বেদী

স্কুল শিক্ষকদের প্রশিক্ষণে ন্যাশনাল মেন্টর হিসেবে নিযুক্ত কিরণ বেদী

দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী এবার স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের গুরুদায়িত্ব গ্রহণ করলেন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) তাঁকে ‘মিত্র’ (MITRA) কর্মসূচির অধীনে ‘ন্যাশনাল মেন্টর’ হিসেবে নিযুক্ত করেছে। নতুন এই ভূমিকায় তিনি দেশের স্কুল শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের সঠিক পথনির্দেশ প্রদানের কাজ করবেন।

জাতীয় শিক্ষানীতি ২০২০-র লক্ষ্য পূরণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো অভিজ্ঞ পেশাদার, শিক্ষাবিদ এবং প্রশাসকদের একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। সিবিএসই ইতিমধ্যেই তাদের অধীনস্থ স্কুলগুলিতে মেন্টর নিয়োগের নির্দেশ দিয়েছে, যাদের তত্ত্বাবধানের দায়িত্ব এখন কিরণ বেদীর ওপর ন্যস্ত করা হয়েছে।

নয়াদিল্লিতে এনসিটিই-র সদর দপ্তরে আয়োজিত একটি অনলাইন সেশনের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। এই অনবোর্ডিং সেশনে এনসিটিই-র ডেপুটি সেক্রেটারি সতীশ কুমার, অ্যাকাডেমিক অ্যাডভাইজার দীনেশ চতুর্বেদী এবং সিনিয়র অ্যাকাডেমিক কনসালট্যান্ট সুনীল বাজাজসহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এনসিটিই-র এই উদ্যোগের প্রশংসা করে কিরণ বেদী জানিয়েছেন, আগামী মাস থেকেই তিনি তাঁর প্রথম মেন্টরিং সেশনটি পরিচালনা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *