স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২৫০ কোটি টাকা, ‘মা আহার’ প্রকল্পের সম্প্রসারণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত ছয় বছর ধরে আটকে থাকা ইন্টারেস্ট সাবভেনশনের ২৫০ কোটি টাকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫০ কোটি টাকা ইতিমধ্যেই ভেরিফিকেশনের পর ট্রান্সফার করা হয়েছে।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি মাইক্রো প্রজেক্ট গ্রহণ করা হয়েছে, যা মহিলাদের স্বনির্ভর করতে সাহায্য করবে। নিউটাউনে শুরু হওয়া ‘গৌরী মেলা’ আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই মেলা আয়োজনের জন্য রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে এবং এতে ২৬০টি স্টল রয়েছে। আগামী দিনে প্রতিটি জেলা ও ব্লকে এই মেলা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই উদ্যোগের মাধ্যমে নারী শক্তির ক্ষমতায়ন ও সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।

রাজ্যের ‘মা আহার’ প্রকল্পের সম্প্রসারণের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ৫০০টি কেন্দ্রের পাশাপাশি আরও ৫০০টি নতুন কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনবসতিপূর্ণ বাসস্ট্যান্ড, মেডিকেল কলেজ, আদালত ও বড় বাজার এলাকায় এই কেন্দ্রগুলি গড়ে তোলা হবে। ৫ টাকা মূল্যের খাবারে সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য সরকার অতিরিক্ত ১৩৪ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। বৈষ্ণব সমাজের ভাবাবেগের কথা মাথায় রেখে মেনুতে বিশেষ ব্যবস্থা করার অনুরোধও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *