স্বামীর বদলে প্রেমিকের সঙ্গেই কাটবে জীবন! হাইকোর্টের নজিরবিহীন রায়ে মিলল কড়া নিরাপত্তা

স্বামীর বদলে প্রেমিকের সঙ্গেই কাটবে জীবন! হাইকোর্টের নজিরবিহীন রায়ে মিলল কড়া নিরাপত্তা

১৯ বছর বয়সী এক তরুণীকে তাঁর ৪০ বছর বয়সী স্বামীর সঙ্গে সংসার না করে প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চ। বিচারপতি আনন্দ পাঠক ও বিচারপতি পুষ্পেন্দ্র যাদবের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যেহেতু তরুণী প্রাপ্তবয়স্ক, তাই নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ আইনি অধিকার তাঁর রয়েছে। বয়সের বড় ব্যবধান ও মানসিক অমিলের কারণে ওই তরুণী স্বামীর সাথে থাকতে অস্বীকার করেন এবং আদালতে নিজের সিদ্ধান্তে অনড় থাকার বার্তা দেন।

মামলাটি শুরু হয়েছিল স্বামীর দায়ের করা একটি ‘হেবিয়াস কর্পাস’ পিটিশনের ভিত্তিতে, যেখানে তিনি স্ত্রীকে অবৈধভাবে আটকে রাখার অভিযোগ করেছিলেন। তবে আদালতে তরুণী স্বেচ্ছায় স্বামীর ঘর ছাড়ার কথা জানান এবং সেখানে নিগ্রহের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া, তরুণীর নিরাপত্তা নিশ্চিত করতে আদালত আগামী ৬ মাসের জন্য সরকারি আইনজীবী অঞ্জলি জ্ঞানানি ও লেডি কনস্টেবল ভাবনাকে ‘শৌর্য দিদি’ হিসেবে নিয়োগ করেছে, যারা নিয়মিত তাঁর অবস্থার খোঁজখবর নেবেন। প্রেমিকের পক্ষ থেকেও তরুণীর যত্ন নেওয়ার বিষয়ে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *