১৫ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চরম দুর্যোগ! লাল সতর্কতা জারি, মৎস্যজীবীদের জন্য বড় নির্দেশ – এবেলা

১৫ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চরম দুর্যোগ! লাল সতর্কতা জারি, মৎস্যজীবীদের জন্য বড় নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় মৎস্যজীবীদের আগামী ১৫ অগস্ট পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় লাল সতর্কতা বলবৎ থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। তিলোত্তমায় আগামী ২৪ ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *