১৭ হাজার ফুট উঁচুতে অবিশ্বাস্য রেল স্টেশন, বিশ্বজয়ের পথে ভারত!
November 10, 2026

এবেলা ডেস্কঃ
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ২৪৪ ফুট উচ্চতায় রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে ভারত। বিলাসপুর-মানালি-লেহ রেলপথের অংশ হিসেবে প্রস্তাবিত এই স্টেশনটি বিশ্বমঞ্চে এক অনন্য নজির গড়বে। প্রকল্পটি সম্পন্ন হলে তিব্বতের রেললাইনকে পেছনে ফেলে এটিই হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার রেল সংযোগ।
কৌশলগত ও পর্যটন খাতে এই রেললাইন ভারতের জন্য এক মাইলফলক হতে চলেছে। নরেন্দ্র মোদী সরকারের এই উচ্চাভিলাষী প্রকল্পটি বাস্তবায়িত হলে হিমালয়ের দুর্গম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
