২০২৬ সালে কি ফিরবে ৫ রাশির ভাগ্য? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে তুঙ্গে জল্পনা!

বুলগেরিয়ার প্রয়াত অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার নতুন একটি পূর্বাভাস ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাঁর করা গণনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বৃষ, সিংহ, তুলা, বৃশ্চিক এবং মীন—এই পাঁচটি রাশির জাতক-জাতিকার জীবনে বড় ধরনের আমূল পরিবর্তন আসতে চলেছে। অতীতে ইন্দিরা গান্ধীর মৃত্যু ও টুইন টাওয়ার হামলাসহ বিভিন্ন ঘটনার সঠিক পূর্বাভাস দিয়ে আলোচনায় থাকা বাবা ভাঙ্গার এই নতুন সংকেত জ্যোতিষশাস্ত্রের অনুসারীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বৃষ রাশির জাতকদের দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি ও কর্মক্ষেত্রে চাপ কমার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির ব্যক্তিদের পেশাগত সাফল্য ও মানসিক প্রশান্তি পাওয়ার সুযোগ তৈরি হবে এবং তুলা রাশির জাতকরা নতুন যানবাহন ক্রয়সহ আর্থিক লাভের মুখ দেখবেন। এছাড়া বৃশ্চিক রাশির জাতকরা সমাজে বিশেষ সম্মান ও প্রতিপত্তি অর্জন করতে পারেন এবং মীন রাশির ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা জীবনের গতিপথ ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট রাশিগুলোর পারিবারিক বিবাদ মিটে গিয়ে ঘরে শান্তি ফিরে আসবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
