২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হতে পারে ইসলাম

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হতে পারে ইসলাম

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্ব জনসংখ্যার ভবিষ্যৎ প্রবণতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে মুসলিমরা। বিশ্বজুড়ে এই দুই ধর্মাবলম্বীর সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে, তবে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক বেশি।

গবেষকদের মতে, এই পরিবর্তনের প্রধান কারণ হলো অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলিম নারীদের মধ্যে উচ্চ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের তথ্য অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩.১, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২.৫। অন্যদিকে, অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে এই হার গড়ে ১.৬, যা স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ২.১ হারের চেয়ে বেশ কম।

জনসংখ্যাবিদ করনাড হ্যাকেটের মতে, কোনো ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধিতে ধর্মান্তকরণের চেয়ে জন্মহারই প্রধান ভূমিকা পালন করে। এই প্রবণতা বজায় থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে, যেখানে খ্রিস্টানদের সংখ্যা ৩০০ কোটির নিচে থাকার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বিশ্ব জনসংখ্যার শতাংশের হিসেবে হিন্দু ও ইহুদিদের সংখ্যা হ্রাস পেতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *