বালাসাহেবের প্রতি আনুগত্য প্রমাণের জন্য কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: শাইনা এনসি

বালাসাহেবের প্রতি আনুগত্য প্রমাণের জন্য কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: শাইনা এনসি

প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও আনুগত্য পুনর্ব্যক্ত করলেন শাইনা এনসি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বালাসাহেবকে নিজের জীবনে পিতার মতো ব্যক্তিত্ব এবং ঈশ্বরের সমতুল্য বলে বর্ণনা করেছেন। শাইনা জানান, ছোটবেলা থেকেই তাঁর পরিবারের সঙ্গে বালাসাহেবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বালাসাহেবকে একজন কট্টর জাতীয়তাবাদী ও হিন্দুত্বের আদর্শের ধারক হিসেবে উল্লেখ করে শাইনা বলেন, তাঁর স্বচ্ছ চিন্তাধারা ও নির্ভীক অবস্থান তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে।

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বালাসাহেবের ছবি ছেঁড়ার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শাইনা। তিনি দাবি করেন, তাঁর বক্তব্য ও কাজকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, বালাসাহেবকে আসাম্মান করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। তবে প্রকৃত শিব সৈনিক বা বালাসাহেবের ভক্তদের মনে আঘাত লেগে থাকলে তিনি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তিনি রাজনৈতিক স্বার্থে এই বিতর্ককে ব্যবহার করার জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করেন।

শাইনা এনসি জোর দিয়ে বলেন, বালাসাহেবের প্রতি তাঁর ভালোবাসা ও আনুগত্য প্রমাণের জন্য তাঁর কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তিনি অভিযোগ করেন, যারা রাজনৈতিক ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জন্য বালাসাহেবের আদর্শের সঙ্গে আপস করেছেন, তারাই আজ তাঁর অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন। বালাসাহেবের স্মৃতি ও আশীর্বাদই তাঁর শক্তির উৎস বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শিবসেনা নেতাদের কর্মসূচি ঘিরে এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *