৩০০ ইউনিট ফ্রি কারেন্ট, সঙ্গে ৭৮ হাজার টাকা ভর্তুকি! আজ থেকেই রাজ্যে চালু ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’ – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যবাসীর জন্য সুখবর! আজ থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’ (PM Surya Ghar Yojana)। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই মেগা প্রজেক্ট চালুর কথা ঘোষণা করেছেন। বিদ্যুৎ বিলে লাগাম টানতে কেন্দ্রের এই উদ্যোগে এবার শামিল হল রাজ্যও।
কী কী সুবিধা পাবেন উপভোক্তারা?
- ফ্রি বিদ্যুৎ: এই প্রকল্পের অধীনে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ প্রকল্প বসালে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
- আর্থিক অনুদান: শুধু ফ্রি বিদ্যুৎ নয়, সোলার প্যানেল বসানোর খরচ হিসেবে উপভোক্তাদের সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি বা সাবসিডিও দেওয়া হবে।
রাজ্যের টার্গেট ১ লক্ষ বাড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে প্রাথমিকভাবে ১ লক্ষ বাড়িতে এই যোজনা পৌঁছে দেওয়ার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। রাজ্য সরকার সেই লক্ষ্যপূরণে তৎপর। তবে, এই বিপুল সংখ্যক বাড়িতে প্রকল্পের কাজ করতে গিয়ে সাবসিডি বা ভর্তুকি সংক্রান্ত কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
বিদ্যুৎ বিলের চিন্তা দূর করতে এই প্রকল্প যে সাধারণ মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
