দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর হানা, বিস্ফোরক অভিযোগে তোলপাড়!

দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর হানা, বিস্ফোরক অভিযোগে তোলপাড়!

মার্লিন গ্রুপের জমি ও ফ্ল্যাট সংক্রান্ত একটি প্রতারণা এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে নেমে শুক্রবার সকাল থেকে কলকাতার অন্তত ছয়টি স্থানে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর। এই অভিযানের অংশ হিসেবে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাসভবন ও তাঁর নিয়ন্ত্রণাধীন দুটি কার্যালয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ব্যবসায়ীদের মাধ্যমে অবৈধ অর্থ বিনিয়োগ এবং সেই টাকা সাদা করার অভিযোগের ভিত্তিতেই এই তৎপরতা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আয়কর দপ্তরের এই অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা তৈরি হয়েছে। জানা গেছে, তল্লাশিতে থাকা কার্যালয়গুলোর একটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের চাপে ফেলতেই কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। তবে এখন পর্যন্ত অভিযানে বড় কোনো অসংগতি বা নথি বাজেয়াপ্ত করার খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *