SIR তালিকায় আপনার নাম আছে তো, ঝটপট দেখে নিন!
/indian-express-bangla/media/media_files/2025/11/27/west-bengal-sir-voter-list-28-lakh-names-deleted-2025-11-27-12-59-15.jpg?ssl=1)
ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, কোনো কারণে তালিকা থেকে বাদ পড়া ভোটাররা এখন থেকে ট্রাইব্যুনালের মাধ্যমে প্রয়োজনীয় ছাড়পত্র পেলে ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি প্যানেল নিয়োগ করেছেন, যারা দ্রুত আবেদনগুলো নিষ্পত্তি করবেন।
ভোটাররা কমিশনের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল থেকে আবেদন অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে তা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। প্রথম দফার নির্বাচনের জন্য ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত এই আবেদনের সুযোগ রাখা হয়েছে। নাম অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে বিএলও-রা সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভোটাররা কমিশনের ওয়েবসাইট বা স্থানীয় প্রশাসনিক কার্যালয় থেকে আবেদনের স্ট্যাটাস যাচাই করতে পারবেন।
