মাত্র ৩০ হাজার টাকায় শালীকে খুন করল জামাই!

মাত্র ৩০ হাজার টাকায় শালীকে খুন করল জামাই!

বিহারে মুজফফরপুরের মুশাহরি থানা এলাকায় পরকীয়া ও প্রতিহিংসার জেরে পেশায় এক গৃহশিক্ষিকাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিয়ের চাপ এড়াতে ওই নারীর জামাই রাজন কুমার ৩০ হাজার টাকার বিনিময়ে তাঁর একতরফা প্রেমিকের হাত দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

তদন্তে জানা গেছে, জামাই রাজনের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের জন্য চাপ দেওয়ায় রাজন তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এই উদ্দেশ্যে রাজন ওই নারীর একতরফা প্রেমিক রাজা কুমারকে অস্ত্র কেনার জন্য ৩০ হাজার টাকা দেন। ঘটনার দিন তুতো ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার সময় রাজা কুমার তাঁকে অনুসরণ করে গুলি চালায়। এই ঘটনায় পুলিশ রাজা কুমার ও অস্ত্র সরবরাহকারী সঞ্জীবন কুমারকে গ্রেফতার করেছে। অভিযুক্ত রাজা জেরায় ঘটনার মূল পরিকল্পনাকারী জামাই রাজনের নাম প্রকাশ করেছেন, যার সন্ধানে বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *