তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত! বিজেপিকে তুলোধনা মমতার
/indian-express-bangla/media/media_files/2026/04/13/mamata-b-2026-04-13-13-28-59.jpg?ssl=1)
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আয়োজিত এক জনসভা থেকে রাজনৈতিক বিরোধীদের তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে তৃণমূলকে ‘চোর’ বলে কটাক্ষ করার পাল্টা জবাবে তিনি বিজেপিকে ‘সুপার ডাকাত’ বলে অভিহিত করেছেন। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নে নিজের অবদানের কথা তুলে ধরে দাবি করেন, ভোটের সময় ভিত্তিহীন অভিযোগ তুলে জনমত প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে।
বিরোধীদের মোকাবিলায় এদিন বিশেষ নিদান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘সাদা’ করার কথা বলেন। এই প্রসঙ্গে তিনি ‘বিছুটি পাতা’ ও ‘চুন’ ব্যবহারের প্রতীকী উপমা ব্যবহার করে রাজনৈতিক আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন। পাশাপাশি, রেলমন্ত্রী থাকাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত এলাকায় ফ্লাইওভার, রাস্তাঘাট ও মেট্রো পরিষেবার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। বহিরাগত ইস্যুতে কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দিল্লি থেকে এসে বাংলার ২৯৪টি আসনের প্রার্থী হওয়া যায় না। প্রশাসনকে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না বলেও তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সতর্ক করেন।
