ভোররাতেই কলকাতায় ইডির হানা, মমতা ঘনিষ্ঠ ডিসিপির বাড়িতে তল্লাশিতে শোরগোল!

ভোররাতেই কলকাতায় ইডির হানা, মমতা ঘনিষ্ঠ ডিসিপির বাড়িতে তল্লাশিতে শোরগোল!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতায় সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার সকালে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হানা দেন ইডি আধিকারিকরা। এর মধ্যে বালিগঞ্জ এলাকায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাসের বাসভবনে তল্লাশি অভিযান প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। গোলপার্কে তাঁর আবাসন ছাড়াও পার্শ্ববর্তী একটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্রেও তল্লাশি চালানো হয়েছে।

কয়লা পাচার এবং মেডিকেল এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত দুর্নীতির তদন্তে অর্থপাচার প্রতিরোধ আইনে (পিএমএলএ) এই অভিযান চালানো হচ্ছে। এর আগে গত ৬ এপ্রিল শান্তনু সিনহাকে তলব করেছিল ইডি, যার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে, পুলিশ কর্তার পাশাপাশি বেহালার ‘সান এন্টারপ্রাইজ’-এর এমডি জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই ঘটনার প্রেক্ষিতে শাসকদল তৃণমূল কংগ্রেস অভিযানটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *