মুখ্যসচিব হতে পারেন মনোজ?
May 9, 2026

রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন মনোজ কুমার আগরওয়াল? ক্রমশ বাড়ছে এমনই জল্পনা। এখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রয়েছেন তিনি। উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আইআইটি কানপুরের কৃতী মনোজ কুমার, ১৯৯০ সালের ব্যাচের আইএএস। অভিজ্ঞতার নিরিখে এখন রাজ্যের অন্যতম সিনিয়র আমলা। সেই দিক বিবেচনা করে, জল্পনা শুরু হয়েছে যে তাঁকেই এবার রাজ্যের মুখ্যসচিব পদে নিয়োগ করতে পারে রাজ্যের বিজেপি সরকার।
