৬০ লক্ষ নতুন কর্মসংস্থান! কেন্দ্রের ‘বিকশিত ভারত রোজগার যোজনা’য় বাজিমাত তরুণ ও মহিলাদের – এবেলা

৬০ লক্ষ নতুন কর্মসংস্থান! কেন্দ্রের ‘বিকশিত ভারত রোজগার যোজনা’য় বাজিমাত তরুণ ও মহিলাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান বৃদ্ধিতে বিরাট সাফল্য পেল কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ (PM-VBRY)। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিশেষ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কর্মজগতে প্রথম পা রাখা ৬০ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী সরাসরি উপকৃত হয়েছেন।

বেকারত্ব দূরীকরণে মোদী সরকারের এই মেগা প্রকল্পের জন্য মোট ৯৯,৪৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বিপুল অঙ্কের আর্থিক সুবিধার সিংহভাগই (প্রায় ৭১%) পেয়েছেন ১৮ থেকে ৩০ বছর বয়সী দেশের যুবসমাজ।

শুধু তরুণরাই নন, এই প্রকল্পের হাত ধরে স্বাবলম্বী হয়েছেন দেশের মহিলারাও। কেন্দ্রের তথ্য বলছে, এখনও পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি মহিলা এই যোজনার মাধ্যমে নতুন কাজে যোগ দিতে পেরেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং যুবসমাজকে স্বনির্ভর করতে এই প্রকল্প আগামী দিনে আরও বড় ভূমিকা নেবে বলে আশাবাদী কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *