টানা ৬০ ঘণ্টা চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ! চরম যানজট এড়াতে কোন পথে যাবেন? – এবেলা

টানা ৬০ ঘণ্টা চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ! চরম যানজট এড়াতে কোন পথে যাবেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকছে চিংড়িঘাটা ফ্লাইওভার। কলকাতা পুলিশ ও রেল বিকাশ নিগম লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ জুলাই শুক্রবার রাত ৮টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশ্ববাংলা সরণির সুকান্তনগর সংলগ্ন এলাকায় ক্রেনের সাহায্যে বিশাল কংক্রিটের অংশ বসানোর কাজ চলবে।

যানজট এড়াতে বিকল্প রাস্তার কথা জানিয়েছে পুলিশ। নির্দেশিকা অনুসারে, বেলিয়াঘাটা মেইন রোড এবং ইএম বাইপাস ক্রসিং থেকে চিংড়িঘাটার দিকে আসা সমস্ত উত্তরমুখী গাড়িকে ফ্লাইওভারে উঠতে না দিয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। নিত্যযাত্রীদের অযথা হয়রানি এড়াতে আগে থেকেই রুট বদলের পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *