শিলিগুড়িতে রাস্তা তৈরিতে বড় ধাক্কা! ১৭টি প্রকল্পের ৯টিতেই মিলল না ঠিকাদার সংস্থা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শিলিগুড়িতে রাস্তা তৈরিতে বড় ধাক্কা! ১৭টি প্রকল্পের ৯টিতেই মিলল না ঠিকাদার সংস্থা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শিলিগুড়ি মহকুমা পরিষদের ১৭টি গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য ডাকা নতুন টেন্ডার প্রক্রিয়া ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ‘সিন্ডিকেট রাজ খতম’ ও ‘ভরসা ইন’-এর মতো স্লোগান দেওয়ার পরও, পাঁচ কোটি টাকা ব্যয়ের এই ১৭টি প্রকল্পের মধ্যে মাত্র আটটি টেন্ডারে ঠিকাদার সংস্থা অংশ নেয় এবং সেগুলি পাস হয়। বাকি নয়টি প্রকল্পের জন্য কোনো ঠিকাদার সংস্থাই এগিয়ে আসেনি। সিপিএমের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে বর্তমান যৌথ বোর্ডকে উন্নয়নের কাজ করতে ব্যর্থ বলে তীব্র আক্রমণ করা হয়েছে।

পাল্টা জবাবে বিজেপির পক্ষ থেকে পোর্টাল বিভ্রাট এবং প্রশাসনের কড়াকড়িকে দায়ী করে পুনরায় টেন্ডার ডাকার কথা জানানো হয়েছে, যা আগামী সোমবার ওপেন হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে গ্রামীণ রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে পুজোর আগে এই নয়টি প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে ঘোর সংশয় তৈরি হওয়ায় স্থানীয় মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *