অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে চরম ক্ষোভ, বন্ধের দাবি ও ‘নেক্সাস’ ইস্যুতে মুখ খুললেন বিজেপি বিধায়ক! – এবেলা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে চরম ক্ষোভ, বন্ধের দাবি ও ‘নেক্সাস’ ইস্যুতে মুখ খুললেন বিজেপি বিধায়ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার আর্থিক অনুদান না পাওয়াকে কেন্দ্র করে চুঁচুড়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বঞ্চিত স্থানীয় বাসিন্দারা, যার জেরে ‘সেবা সেতু’ শিবিরে ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ক্ষোভের প্রেক্ষিতে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ ও কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক পরিস্থিতির কারণ ব্যাখ্যা করেন। সুবীর নাগ জানান, “পাশের বাড়ির বৌদি ৩০০০ টাকা পাচ্ছে আর অন্যরা পাচ্ছে না”—এই বৈষম্যের কারণে অনেকেই অসন্তুষ্ট হয়ে সম্পূর্ণ প্রকল্প বন্ধের দাবি পর্যন্ত জানিয়েছেন। তবে তিনি আশ্বাস দেন যে পঞ্চায়েত ও পুরসভায় পূর্বতন সরকারের নিযুক্ত কর্মীদের কারণে এই সমস্যা হলেও, নতুন সরকার দীর্ঘমেয়াদে সব জটিলতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, বিজেপি কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক অভিযোগ তুলেছেন যে, পূর্ববর্তী সরকারের আমলে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের একটি বিশেষ নেক্সাস বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে কেবল তৃণমূল সমর্থক মহিলাদের নাম নথিবদ্ধ করেছে। ফলে বিরোধী মনোভাবাপন্ন বা বিজেপি সমর্থক মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে স্বীকার করে নেন তিনি। তবে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ইতিমধ্যেই বিষয়টির খতিয়ে দেখে ভুল সংশোধনের কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের পাওনা মেটানোর জন্য সমস্ত কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *