বায়ুদূষণ কেবল ফুসফুস নয়, ক্ষতি করছে হৃদপিণ্ড ও মস্তিষ্কেরও

বায়ুদূষণ কেবল ফুসফুস নয়, ক্ষতি করছে হৃদপিণ্ড ও মস্তিষ্কেরও

বায়ুদূষণের ফলে বাতাসে থাকা পিএম ২.৫-এর মতো অতি সূক্ষ্ম কণাগুলো শ্বাসনালীর স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে ফুসফুসের গভীরে পৌঁছে যায়। এই আণুবীক্ষণিক কণা ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান রক্তের সঙ্গে মিশে শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে ফুসফুসের কার্যকারিতা কমে যাওয়ার পাশাপাশি হৃদপিণ্ড ও মস্তিষ্কের ওপরও বিরূপ প্রভাব পড়ে। এর ফলে ব্রঙ্কোস্পাজম, শ্বাসকষ্ট এবং হাঁজল বা সিওপিডি রোগীদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

হৃদপিণ্ডের ক্ষেত্রে বায়ুদূষণ রক্তচাপ ও হৃৎস্পন্দনে পরিবর্তন আনতে পারে এবং রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পায়, যা কোষ ও কলার ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। এছাড়া মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। দূষিত বাতাসের প্রভাবে চোখে জ্বালা, গলা ব্যথা, দীর্ঘস্থায়ী কাশি ও মাথাব্যথার মতো উপসর্গগুলো দেখা দিতে পারে। যারা আগে থেকেই শ্বাসজনিত বা হৃদরোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি থাকে।

ফুসফুসের মৃদু প্রদাহ বা অস্থায়ী ব্রঙ্কোস্পাজম দূষণের সংস্পর্শ থেকে দূরে থাকলে নিরাময় সম্ভব হলেও, গুরুতর ক্ষতি বা ফাইব্রোসিসের ক্ষেত্রে তা দীর্ঘমেয়াদী হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে রোগীর উপসর্গ অনুযায়ী ব্রঙ্কোডাইলেটর বা অক্সিজেন থেরাপি দেওয়া হয়। তবে শ্বাস নিতে তীব্র কষ্ট, বুকে ব্যথা বা চিকিৎসকের ওষুধে উপসর্গ না কমলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া জরুরি। বায়ুদূষণ ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে তোলে, তাই দীর্ঘমেয়াদী দূষণ এড়িয়ে চলাই সুস্থ থাকার প্রধান উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *