বুকিং বাতিল ইজেডসিসি-তে, নতুন ঠিকানায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের অনুষ্ঠান

বুকিং বাতিল ইজেডসিসি-তে, নতুন ঠিকানায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের অনুষ্ঠান

আগামী ২২ নভেম্বর সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা ও গবেষণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এই কর্মসূচিটি বিধাননগরের ইজেডসিসি (EZCC)-তে হওয়ার কথা ছিল। উদ্যোক্তাদের দাবি, প্রায় তিন মাস আগেই হল বুক করা হয়েছিল। কিন্তু গত ১৬ নভেম্বর কর্তৃপক্ষ ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সেই বুকিং বাতিল করে দেয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এমএ বেবি অভিযোগ করেছেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি ও আরএসএস। তিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের একটি ঘটনার প্রসঙ্গ টেনে দাবি করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কারণে অনুষ্ঠানস্থলের অনুমতি বাতিল বা না দেওয়ার ঘটনা বাড়ছে। তবে ইজেডসিসি-র বুকিং বাতিল হলেও ফাউন্ডেশনের কর্মসূচি বন্ধ হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।

শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি পর্যায়ে এই কর্মসূচি চলবে। প্রথম পর্যায়ে সকাল ১০টা থেকে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আটজন তরুণ গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। ফাউন্ডেশনের আয়োজিত প্রতিযোগিতায় দেশজুড়ে জমা পড়া ১৬৮টি গবেষণাপত্র থেকে সাক্ষাৎকারের মাধ্যমে এই আটটি গবেষণাপত্র চূড়ান্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *