ফ্রিজে লেবু সতেজ রাখার সহজ উপায়

বাজার থেকে একসঙ্গে অনেক লেবু কিনলে তা দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে। অনেক সময় খোসায় ছত্রাক পড়ে বা রস শুকিয়ে যায়। এই সমস্যা এড়াতে কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

লেবু কেনার সময় শক্ত ও টাটকা লেবু বেছে নিন। বাড়িতে এনে পচা লেবু আলাদা করে ফেলুন। ফ্রিজে রাখার আগে লেবুর খোসা ভালো করে মুছে শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা লেবু একসঙ্গে রাখলে পচন বা ছত্রাক ধরার আশঙ্কা বাড়ে। যে পাত্রে লেবু রাখবেন, সেটিও পরিষ্কার ও শুকনো হওয়া প্রয়োজন। আর্দ্রতা এড়াতে পাত্রের ভেতরে সুতির কাপড় ব্যবহার করতে পারেন এবং ভিজে গেলে তা বদলে দিন।

লেবু দীর্ঘদিন ভালো রাখতে চাইলে খোসায় সামান্য ভোজ্য তেল মাখিয়ে রাখা যেতে পারে। পুরোনো বা দাগযুক্ত লেবু আগে ব্যবহার করা ভালো। যদি অনেক লেবু একসঙ্গে কেনা হয় এবং ব্যবহারের সুযোগ না থাকে, তবে লেবুর রস বের করে ছোট ছোট ভাগে জমিয়ে রাখা যেতে পারে। প্রয়োজনে সেই রস রান্না বা শরবত তৈরিতে ব্যবহার করা সম্ভব। নিয়মিত পরীক্ষা ও সঠিক সংরক্ষণে লেবু দীর্ঘদিন সতেজ থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *