Fixed Deposit থেকে PPF, নতুন সুদের হার জেনে নিন এখনই!

Fixed Deposit থেকে PPF, নতুন সুদের হার জেনে নিন এখনই!

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হারে কোনো পরিবর্তন আনল না কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (এনএসসি) মতো প্রকল্পগুলোতে আগের মতোই সুদের হার বহাল রাখা হয়েছে। টানা অষ্টম ত্রৈমাসিকের মতো এই সুদের হার অপরিবর্তিত রইল।

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ এবং কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশ সুদ মিলছে। এছাড়া পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও তিন বছরের মেয়াদী আমানতে সুদের হার অপরিবর্তিত রয়েছে ৭.১ শতাংশে। এই সিদ্ধান্তের ফলে আগামী জুন মাস পর্যন্ত বিনিয়োগকারীরা পুরনো হারেই সুদ পাবেন। গত ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে শেষবার এই হার সংশোধন করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *