অনলাইন জালিয়াতির যুগে বিনিয়োগ করুন এই ৪ সাইবার সিকিউরিটি স্টকে!
April 17, 2026
ব্যবসায়িক পরিধি বিস্তারের লক্ষ্যে সাইবার সিকিউরিটি ও সফটওয়্যার পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপিও সলিউশনস (Expleo Solutions) ফরাসি সংস্থা টিএইচটিআরআইএস (TEHTRIS)-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়েছে। ব্যাঙ্কিং, ফিনান্স, ইনশিওরেন্স ও অটোমোবাইল খাতের সিস্টেমে সুরক্ষা নিশ্চিত করতে এবং সাইবার টেস্টিং পরিষেবাকে আরও শক্তিশালী করতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আর্থিক পারফরম্যান্সের দিক থেকেও এক্সপিও সলিউশনস বর্তমানে ইতিবাচক ধারায় রয়েছে। গত পাঁচ বছরে কো ম্পা নিটির বিক্রির পরিমাণ ৩১ শতাংশ এবং নিট মুনাফা ২১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, বর্তমানে প্রতিষ্ঠানটির রিটার্ন অন ইক্যুইটি (ROE)-এর হার দাঁড়িয়েছে ২০ শতাংশে।
