টিসিএস-এর এইচআর-এর নোংরা খেলা, প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ!

টিসিএস-এর এইচআর-এর নোংরা খেলা, প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ!

নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর দপ্তরে নারী কর্মীদের যৌন হয়রানি এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সাতজন পুরুষ সহকর্মী সুপরিকল্পিতভাবে নারী কর্মীদের নিশানা বানাতেন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে থাকা এইচআর ম্যানেজার ও অপারেশনস প্রধান ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে হয়রানি ও ধর্মান্তর চেষ্টার শিকার এক পুরুষ কর্মীর করা একটি মামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

নাসিক পুলিশ কমিশনার সন্দীপ কার্নিক জানিয়েছেন, এই ঘটনায় এসআইডি, এটিএস ও এনআইএ-র মতো বিশেষ গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছেন। বর্তমানে গ্রেপ্তারকৃতরা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং পলাতক এইচআর ম্যানেজারের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া, এই ঘটনার পেছনে কোনো চরমপন্থী সংগঠন বা বিদেশি অর্থায়নের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *