তারকেশ্বরে গ্রেফতার ৬ তৃণমূল কর্মী

তারকেশ্বরে গ্রেফতার ৬ তৃণমূল কর্মী

হেরেছে দল। কিন্তু তারপরেও অভিযোগের অন্ত নেই তৃণমূলের বিরুদ্ধে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি সন্দীপ মালিক নামে ওই পদ্ম কর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তারকেশ্বরের মির্জাপুর এলাকায়। ঘটনায় তারকেশ্বর থানার পুলিশের হাতে ৬ তৃণমূল কর্মী গ্রেফতারও হয়েছেন। চাপানউতোর চলছে রাজনৈতিক আঙিনায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *