দক্ষিণ ভারতে মোদীর মাস্টারপ্ল্যান, কোন রাজ্যে বাড়ছে কত আসন?

দক্ষিণ ভারতে মোদীর মাস্টারপ্ল্যান, কোন রাজ্যে বাড়ছে কত আসন?

লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কেন্দ্রীয় পরিকল্পনার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আসন সংখ্যা ১২৯ থেকে বেড়ে ১৯৫ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদীয় আলোচনার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, প্রস্তাবিত ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের ফলে দক্ষিণের পাঁচটি রাজ্যে মোট ৬৬টি নতুন আসন যুক্ত হতে চলেছে। এর মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের ফলে আসন হ্রাসের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অমূলক বলে দাবি করেন তিনি।

অমিত শাহের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ হারে বাড়ানোর ফর্মুলা অনুসরণ করা হচ্ছে। এর ফলে তামিলনাড়ুর আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯, কর্ণাটকের ২৮ থেকে বেড়ে ৪২, অন্ধ্রপ্রদেশের ২৫ থেকে বেড়ে ৩৮, তেলেঙ্গানার ১৭ থেকে বেড়ে ২৬ এবং কেরলের আসন সংখ্যা ২০ থেকে বেড়ে ৩০ হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই পুনর্বিন্যাসের ফলে কোনো রাজ্যই তার জাতীয় গুরুত্ব হারাবে না, বরং প্রতিটি রাজ্যের মানুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার মাধ্যমে সংসদীয় কাঠামো আরও শক্তিশালী হবে। উত্তর ভারতের আধিপত্য বৃদ্ধির অভিযোগকেও তিনি ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *