দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট, কত জনের বিরুদ্ধে অভিযোগ? সামনে এল ভয়ঙ্কর তথ্য!
April 18, 2026

দিল্লি বিস্ফোরণ মামলায় মোট ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্তদের এই তালিকায় রয়েছেন আরিফ নিসার দার (ওরফে সাহিল), ইয়াসির-উল-আশরাফ ভাট, মকসুদ আহমদ দার (ওরফে শাহিদ), ইরফান আহমদ ওয়াগে (ওরফে ওয়াইস), জামির আহমদ আহাঙ্গার (ওরফে মুতলাশি), তুফাইল আহমদ ভাট, ডা. মুজাম্মিল শাকিল গনাই, ডা. আদিল আহমদ রাঠার, ডা. শাহিন সাঈদ এবং ডা. উমর উন নবী।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে উমর উন নবী এই বিস্ফোরণের ঘটনায় আত্মঘাতী হামলাকারী ছিলেন। তদন্তে স্পষ্ট হয়েছে যে, তিনিই লালকেল্লার সামনে বিস্ফোরকবাহী গাড়িটি চালিয়ে নিয়ে গিয়েছিলেন।
