নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে গভীর রাতে বোমাবাজি, উত্তাল এলাকা!
April 17, 2026

ভোটের আবহে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে বিজেপি’র সংখ্যালঘু মোর্চার তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক আব্বাস বেগের বাড়িতে গভীর রাতে বোমাবাজির অভিযোগ উঠেছে। এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও শামসুল ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
আব্বাস বেগ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি দীর্ঘ দিন ধরে হুমকি ও সামাজিক বয়কটের সম্মুখীন হচ্ছেন। তিনি ঘটনায় এনআইএ-র হস্তক্ষেপসহ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল নেতা শেখ সুফিয়ান সমস্ত অভিযোগ অস্বীকার করে সেগুলিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
