ভোট চাইলেন না কেন? মালদায় প্রার্থীর আজব আবেদনে তোলপাড়!

ভোট চাইলেন না কেন? মালদায় প্রার্থীর আজব আবেদনে তোলপাড়!

আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক মুখে মালদহের মানিকচক কেন্দ্রের ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মালদহ প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন, ইভিএম মেশিনে তাঁর নাম থাকলেও যেন কেউ তাঁকে ভোট না দেন। দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি ভাইরাল হওয়া ভিডিও দেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তোহিদুর রহমানের অভিযোগ, দলের চেয়ারম্যান ও তাঁর কর্মকাণ্ড সংখ্যালঘুদের বোকা বানানোর একটি গভীর চক্রান্তের অংশ। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে না চাওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে আইনি ও প্রযুক্তিগত কারণে ইভিএম থেকে নাম প্রত্যাহার করা সম্ভব না হওয়ায়, তিনি জনতাকে অন্য কোনো প্রার্থীকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রার্থীর এই নজিরবিহীন অবস্থান আসন্ন নির্বাচনে স্থানীয় সংখ্যালঘু ভোটব্যাংকের সমীকরণকে প্রভাবিত করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *