মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর! রাজ্যে জেলায় জেলায় মশাল যাত্রা ও প্রদর্শনীর বড় ঘোষণা বিজেপির – এবেলা

মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর! রাজ্যে জেলায় জেলায় মশাল যাত্রা ও প্রদর্শনীর বড় ঘোষণা বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে ব্যাপক কর্মসূচির ঘোষণা করল বঙ্গ বিজেপি। আগামী ৭ অক্টোবর থেকে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ জমায়েত ও মশাল যাত্রার আয়োজন করা হচ্ছে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালিত হবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, জেলা স্তরের অনুষ্ঠান ছাড়াও কলকাতার ভারতীয় জাদুঘরে মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবন নিয়ে বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা ও আসন্ন উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করেছে বিজেপি। যাদবপুরসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে বিরোধীদের নিশানা করেছেন শমীক। আইনশৃঙ্খলা প্রসঙ্গে তাঁর দাবি, সঠিক রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সাধারণ মানুষকে এই বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিজেপি স্পষ্ট করেছে যে, উন্নয়নের স্বার্থেই এই কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *