লোকসভায় ৮৫০ আসন! অমিত শাহের মন্তব্যে শোরগোল দেশজুড়ে!

লোকসভায় ৮৫০ আসন! অমিত শাহের মন্তব্যে শোরগোল দেশজুড়ে!

লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিলের আলোচনার সময় তিনি জানান, ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করা হবে, যাতে প্রতিটি রাজ্যের জনসংখ্যা অনুযায়ী সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় মহারাষ্ট্রে ২৪টি, তামিলনাড়ুতে ২০টি, অন্ধ্রপ্রদেশে ১৩টি, কেরালায় ১০টি এবং তেলেঙ্গানায় ৯টি আসন বৃদ্ধি পাবে, ফলে কোনো রাজ্যই তার গুরুত্ব হারাবে না।

এদিকে, সংবিধান সংশোধনী হিসেবে এই বিল পাস করানোর জন্য সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। লোকসভায় প্রয়োজনীয় ৩৬২টি ভোটের বিপরীতে সরকারপক্ষের হাতে রয়েছে ২৯৩টি আসন এবং রাজ্যসভায় ১৬৩টির বিপরীতে ১৪২টি আসন। বিরোধী দলগুলো মহিলা সংরক্ষণের পক্ষে থাকলেও সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে এই বিলকে জুড়ে দেওয়ার বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এটি ২০২৯ সালের নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল, ফলে বিরোধী জোটের সমর্থন ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা সরকারের জন্য কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *