১ জুলাই থেকে মিলবে ১২৫ দিনের কাজ, পুলিশে নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
কার্শিয়াং: পাহাড়বাসীর কর্মসংস্থান এবং সুরক্ষার স্বার্থে এবার একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার কার্শিয়াংয়ের এক জনসভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, আগামী ১ জুলাই থেকেই পাহাড়ের মানুষ ১২৫ দিনের কাজ পাবেন।
আগের জমানাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে রাজ্যে একটা নেতিবাচক সরকার ছিল। তবে এবার পাহাড়ে আর কোনও শিক্ষক দুর্নীতি হতে দেওয়া হবে না।” পাহাড়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানোর আশ্বাস দিয়েছেন তিনি।
পাশাপাশি পাহাড়ের যুবকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগের কথা ঘোষণা করে শুভেন্দু অধিকারী জানান, খুব দ্রুত পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। পাহাড়ের ছেলেমেয়েরা যাতে যোগ্যতার ভিত্তিতে ‘EER’ এবং পুলিশে চাকরি পান, সরকার তা নিশ্চিত করবে। মুখ্যমন্ত্রীর এই জোড়া ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পাহাড় জুড়ে।
