অক্ষয় তৃতীয়ায় বাড়িতেই তৈরি করুন সেরা স্বাদের পুরান পোলি!

অক্ষয় তৃতীয়ায় বাড়িতেই তৈরি করুন সেরা স্বাদের পুরান পোলি!

অক্ষয় তৃতিয়ার শুভ দিন ও উৎসবের আমেজ উদযাপনে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ‘পুরান পোলি’ এক বিশেষ সংযোজন হতে পারে। পুষ্টিকর ছোলার ডাল ও গুড়ের সংমিশ্রণে তৈরি এই সুস্বাদু খাবারটি বর্তমানে দেশের নানা প্রান্তের মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। এর দীর্ঘস্থায়ী সংরক্ষণ ক্ষমতার কারণে উৎসবের মরসুমে এটি ঘরে তৈরির জন্য একটি আদর্শ খাবার হিসেবে বিবেচিত হয়।

পুরান পোলি তৈরির জন্য প্রথমে ময়দা, ঘি ও লবণ দিয়ে মেখে ডো তৈরি করে নিতে হয়। এরপর সেদ্ধ করা ছোলার ডাল পিষে তার সঙ্গে গুড়, চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে ঘন মিশ্রণ বা ‘পুর’ তৈরি করতে হয়। ময়দার ছোট লেচির ভেতর এই পুর ভরে রুটি আকারে বেলে তাওয়ায় ঘি দিয়ে সেঁকে নিলেই তৈরি হয়ে যায় পুরান পোলি। সঠিক পদ্ধতিতে তৈরি করলে এয়ারটাইট কৌটোতে এই খাবার ৬-৭ দিন পর্যন্ত ভালো থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *