ইতিহাসে প্রথমবার স্থগিত টাটা সন্সের বার্ষিক সভা, চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা – এবেলা

ইতিহাসে প্রথমবার স্থগিত টাটা সন্সের বার্ষিক সভা, চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রয়োজনীয় সংখ্যক সদস্য বা কোরামের অভাবে টাটা সন্সের ইতিহাসেই প্রথমবার স্থগিত হয়ে গেল কো ম্পা নির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। মুম্বাইয়ের বোম্বে হাউসে আয়োজিত এই সভায় প্রধান দুই নিয়ন্ত্রক ট্রাস্টের অন্যতম স্যার রতন টাটা ট্রাস্টের ওপর মহারাষ্ট্র চ্যারিটি কমিশনারের আইনি নিষেধাজ্ঞা থাকায় তাদের প্রতিনিধিরা যোগ দিতে পারেননি। পাবলিক ট্রাস্ট আইনের নতুন সংশোধনী ও ট্রাস্টিদের মেয়াদ সংক্রান্ত জটিলতার কারণে এই আইনি বাধা তৈরি হয়। ফলে ৫১.৫৪ শতাংশ শেয়ার থাকা দুই প্রধান ট্রাস্টের অনুপস্থিতিতে সভার ন্যূনতম আইনি শর্ত পূরণ হয়নি, যার জেরে বাধ্য হয়েই সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই নজিরবিহীন ঘটনাপ্রবাহ টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরনের মেয়াদ ও স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। রোটেশন নীতির নিয়ম অনুযায়ী এই সভায় তাঁর পুনঃনিয়োগের বিষয়টি বিবেচনা করার কথা ছিল। তবে আইন বিশেষজ্ঞদের মতে, কোরামের অভাবে এজিএম সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি ডাইরেক্টর পদেই বহাল থাকবেন। বোর্ডের নিয়মানুযায়ী চেয়ারম্যান পদে থাকার জন্য ডাইরেক্টর পদ বজায় রাখা বাধ্যতামূলক। ২০১৭ সাল থেকে চেয়ারম্যান পদে থাকা চন্দ্রশেখরন ইতিমধ্যেই ২০২৭ সালে মেয়াদ শেষের পর আর দায়িত্ব না নেওয়ার কথা জানিয়েছেন, তবে বর্তমান পরিস্থিতির আইনি ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *