ইরানের বড় ভুল! ভারতের কাছে নতিস্বীকারে বাধ্য হলো বন্ধু রাষ্ট্র?

ইরানের বড় ভুল! ভারতের কাছে নতিস্বীকারে বাধ্য হলো বন্ধু রাষ্ট্র?

ইরাক থেকে জ্বালানি তেল নিয়ে ফেরার পথে ওমান উপকূলে ইরানের নৌবাহিনীর হামলার শিকার হয়েছে ভারতের দুটি বাণিজ্যিক জাহাজ। শনিবার ‘জাগ অর্ণব’ ও ‘সামনার হেরাল্ড’ নামের জাহাজ দুটি লক্ষ্য করে ইরানি বাহিনী গুলিবর্ষণ করলে ‘জাগ অর্ণব’ ক্ষতিগ্রস্ত হয়, তবে অন্যটি সুরক্ষিত রয়েছে। প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে জাহাজ দুটি ভারত অভিমুখে আসছিল। নিরাপত্তার স্বার্থে ভারত আগেই ২১টি জাহাজের তালিকা ইরানের কাছে হস্তান্তর করেছিল, যার মধ্যে আক্রান্ত জাহাজ দুটিও অন্তর্ভুক্ত ছিল।

এই ঘটনার প্রেক্ষাপটে ভারতের বিদেশমন্ত্রক দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। বৈঠকে ইরান দাবি করেছে, যোগাযোগের ঘাটতির কারণে ভুল বোঝাবুঝি থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তেহরান এ বিষয়ে দুঃখপ্রকাশ করে ভবিষ্যতে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশের দীর্ঘস্থায়ী সুসম্পর্কের কথা উল্লেখ করে ইরান দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের ঘটনা জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *