রেলে মেগা ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন! জেনে নিন আপনার ট্রেনটি তালিকায় আছে কি না?

রেলে মেগা ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন! জেনে নিন আপনার ট্রেনটি তালিকায় আছে কি না?

পূর্ব মধ্য রেলের দানাপুর বিভাগে আধুনিকীকরণের কাজ চলায় আগামী ২৬ এপ্রিল পর্যন্ত বিহারগামী রেল পরিষেবা ব্যাহত থাকবে। নিউরা-জাটডুমরি রেললাইনে নন-ইন্টারলকিং প্রযুক্তির কাজের জন্য ১৮ এপ্রিল থেকেই একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে পাটনা, আরা, বক্সার ও সাসারাম সংলগ্ন এলাকায় রেল পরিষেবা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হচ্ছে, যার জেরে সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীদের বড় ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ২৫ ও ২৬ এপ্রিল পাটনা-সাসারাম, সাসারাম-পাটনা, পাটনা-ডিডিইউ এবং পাটনা-আরা প্যাসেঞ্জারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ডিডিইউ-বক্সার প্যাসেঞ্জার এবং পাটনা ও ডিডিইউ-এর মধ্যে চলাচলকারী মেমু এক্সপ্রেস ট্রেনগুলিও ২৬ এপ্রিল চলাচল করবে না। পাশাপাশি, ২৫ ও ২৬ এপ্রিল নয়া দিল্লি-রাজেন্দ্রনগর স্পেশাল, আজমের-ভাগলপুর এক্সপ্রেস এবং ওখা-গুয়াহাটি এক্সপ্রেসের মতো ট্রেনগুলি নির্ধারিত পথের পরিবর্তে ডিডিইউ-গয়া-পাটনা রুট দিয়ে চলবে। এছাড়া দানাপুর-বক্সার প্যাসেঞ্জার ও ভাস্কো দা গামা-পাটনা এক্সপ্রেসের মতো কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে চলাচল করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *