ধূমপান ও প্যারাসিটামলের যথেচ্ছ ব্যবহারে লিভারের বারোটা, সতর্ক করলেন চিকিৎসকরা!

ধূমপান ও প্যারাসিটামলের যথেচ্ছ ব্যবহারে লিভারের বারোটা, সতর্ক করলেন চিকিৎসকরা!

প্রতি বছর ১৯ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব লিভার দিবস। ২০২৬ সালে এই দিবসের মূল ভাবনা বা থিম হলো ‘Solid Habits, Strong Liver’ বা ‘সুস্থ অভ্যাসেই মজবুত লিভার’। যকৃতের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ক্ষতিকর নেশাদ্রব্য বর্জনের ওপর এবারের দিবসে জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেবল মদ্যপান নয়, ধূমপানও লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানের ফলে শরীরে প্রবেশ করা চার হাজারের বেশি রাসায়নিক লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে ফ্যাটি লিভার, সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

চিকিৎসকরা সাধারণ জ্বর বা ব্যথায় যথেচ্ছ প্যারাসিটামল সেবনের বিষয়েও কড়া সতর্কতা জারি করেছেন। পরামর্শ অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ ছাড়া বা প্রয়োজনের অতিরিক্ত প্যারাসিটামল সেবন লিভারের জন্য বিষতুল্য হতে পারে, যা এমনকি লিভার ফেলিওরের কারণও ঘটাতে পারে। এদিকে, লিভার ট্রান্সপ্ল্যান্ট বা জটিল অস্ত্রোপচারের রোগীদের চিকিৎসাসেবা সহজতর করতে হায়দরাবাদের স্টার হাসপাতাল উত্তর-পূর্ব ভারতের রোগীদের জন্য নতুন ইনফরমেশন সেন্টার ও এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *