বিলাসবহুল গাড়ি নয়, পায়ে হেঁটেই জয়! পরিচারিকার এই জয়ের গল্পে মজেছে নেটপাড়া

আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন গৃহকর্মী কলিতা মাঝি। রাজনীতির আঙিনায় হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে অন্যের বাড়িতে কাজ করা এই সাধারণ নারীর প্রার্থীপদ নতুন আলোচনার জন্ম দিয়েছে। অভাবী জীবনের বাস্তব অভিজ্ঞতাকে সম্বল করেই তিনি প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনী ময়দানে মাঠে নেমেছেন।
নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী, কলিতা মাঝির উল্লেখযোগ্য কোনো স্থায়ী সম্পদ বা ব্যাংক ব্যালেন্স নেই। সংসারের খরচ মেটাতে তিনি আজও পরিচারিকার কাজ করেন, যা তিনি কখনো গোপন করেননি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতে, সাধারণ মানুষের যন্ত্রণার প্রকৃত সাক্ষী হওয়ায় তিনি ভোটারদের আবেগ ও বিশ্বাসের জায়গা অর্জন করতে সক্ষম হবেন। প্রথাগত রাজনীতির বাইরে একজন সাধারণ মানুষকে প্রার্থী করার এই কৌশল আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলে, তা নিয়েই এখন জল্পনা চলছে।
