সহকর্মীদের সঙ্গে চরম বচসা! কলকাতা মেডিকেলে ব্লেড গিলে আত্মহত্যার চেষ্টা মহিলা স্বাস্থ্যকর্মীর – এবেলা

সহকর্মীদের সঙ্গে চরম বচসা! কলকাতা মেডিকেলে ব্লেড গিলে আত্মহত্যার চেষ্টা মহিলা স্বাস্থ্যকর্মীর – এবেলা

এবেলা ডেস্কঃ

এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে ডিউটিরত নার্সের রহস্যজনক দেহ উদ্ধারের ঘটনার আবহেই এবার কলকাতার অন্য এক শীর্ষ হাসপাতাল—কলকাতা মেডিক্যাল কলেজে ঘটে গেল এক উদ্বেগজনক দুর্ঘটনা। সহকর্মীদের সাথে আচমকা বচসায় জড়িয়ে পড়ে ব্লেড গিলে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী।

জানা গিয়েছে, আত্মহত্যার চেষ্টাকারী ওই মহিলার নাম মমতাজ বেগম। তিনি মেডিক্যাল কলেজের এসএসবি বিল্ডিংয়ের একজন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত। বৃহস্পতিবার রাতে এসএসবি বিল্ডিংয়ের বিপরীত দিকে অবস্থিত স্টাফ কোয়ার্টারে অন্য সহকর্মীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে তাঁর তীব্র তর্কাতর্কি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বচসার এক পর্যায়ে চরম উত্তেজিত হয়ে তিনি আচমকাই একটি ব্লেড গিলে ফেলেন।

ঘটনাটি চাউর হতেই সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত ১০টা নাগাদ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দ্রুত চিকিৎসা শুরুর পর হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে ওই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কাজের জায়গায় ঠিক কী কারণে এই ধরনের চরম ও বিপজ্জনক সিদ্ধান্ত তাঁকে নিতে হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *