সাতসকালে কলকাতায় ইডির বড় চমক, নিশানায় এবার খোদ পুলিশকর্তা!

সাতসকালে কলকাতায় ইডির বড় চমক, নিশানায় এবার খোদ পুলিশকর্তা!

নির্বাচনের প্রাক্কালে কলকাতায় বড় ধরনের অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার ভোরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডির তদন্তকারী দল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে হানা দেয়। একই সময়ে দক্ষিণ কলকাতার বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা। আর্থিক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই এই জোড়া অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ‘সোনা পাপ্পু’ সংক্রান্ত একটি বড় মাপের প্রতারণা চক্রের সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের যোগসূত্র থাকতে পারে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের একাধিকবার তলব করা হলেও তাঁরা হাজিরা দেননি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনের ঠিক মুখে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *