আমেরিকার পর এবার কানাডা! ভিসা বাতিলের ধাক্কায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন টমাস পার্টি – এবেলা

আমেরিকার পর এবার কানাডা! ভিসা বাতিলের ধাক্কায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন টমাস পার্টি – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার অভিবাসন নীতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হলো। ভিসা বাতিলের গ্যাঁড়াকলে পড়ে আসন্ন ফুটবল বিশ্বকাপে বড়সড় ধাক্কা খেল ঘানা শিবির। আগামী ১৭ জুন পানামার বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল ঘানার তারকা মিডফিল্ডার টমাস পার্টির। কিন্তু কানাডা প্রশাসন তাঁর ভিসার আবেদন খারিজ করে দেওয়ায় সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না তাঁর।

ফিফার (FIFA) তরফ থেকে এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ঘানা দলের বাকি সমস্ত ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করা হলেও, রহস্যজনকভাবে একমাত্র পার্টির আবেদনই নাকচ করে দিয়েছে কানাডা কর্তৃপক্ষ। ফলে দেশের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলা হচ্ছে না এই তারকা ফুটবলারের। কোন কারণে তাঁর ভিসা বাতিল করা হলো, তা নিয়ে ফুটবল মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে জোর গুঞ্জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *