উৎসবের মরসুমে মেকআপের মাঝেও ত্বকের জেল্লা ধরে রাখার উপায়

উৎসবের দিনগুলিতে ভারী মেকআপের কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখা কঠিন হতে পারে। ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে পর্যাপ্ত জল পান করা এবং গভীর ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের ঘাটতি হলে সারাদিন প্রচুর জল পান করে ত্বককে আর্দ্র রাখা উচিত।

বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। দীর্ঘক্ষণ বাইরে থাকলে দিনে তিন থেকে চারবার সানস্ক্রিন লাগানো ত্বকের সুরক্ষার জন্য উপকারী। উৎসবের সময় নতুন কোনো স্কিনকেয়ার পণ্য ব্যবহার না করাই ভালো। নতুন প্রসাধনী ব্যবহারে ত্বকে ব্রণ বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই পরিচিত পণ্যই ব্যবহার করুন।

ভারী মেকআপের আগে প্রাইমার ব্যবহার করলে ত্বক ও প্রসাধনীর মাঝে একটি সুরক্ষা স্তর তৈরি হয়। এছাড়া প্রতি দুই থেকে তিন দিন অন্তর মেকআপের সরঞ্জামগুলি পরিষ্কার রাখা জরুরি। রাতে ঘুমানোর আগে মেকআপ তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেকআপ না তুলে ঘুমালে ঘাম, তেল ও প্রসাধনী রোমকূপে জমে ব্রণের ঝুঁকি বাড়ায়। তাই রাতে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার লাগান। অতিরিক্ত তেল বা ঘাম শুষে নিতে পাউডারের বদলে ব্লটিং পেপার ব্যবহার করুন। ঠোঁট ফাটা রোধ করতে মেকআপের আগে ও রাতে ঘুমানোর সময় লিপ বাম বা নারকেল তেল ব্যবহার করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *