এলাকায় ঘুরবে ঠাকুরের ছবি ও গানের গাড়ি, বাসি ফুলে আবির-ধূপ তৈরির নয়া কৌশল জানালেন অগ্নিমিত্রা!

এলাকায় ঘুরবে ঠাকুরের ছবি ও গানের গাড়ি, বাসি ফুলে আবির-ধূপ তৈরির নয়া কৌশল জানালেন অগ্নিমিত্রা!

পুজোর বাসি ফুল থেকে ধূপ ও আবির তৈরির উদ্যোগ আগেই জানিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সামনে গৃহস্থ বাড়ি থেকে ওই ফুল সংগ্রহের পদ্ধতি জানান তিনি। দক্ষিণেশ্বর, কালীঘাট ও নৈহাটির বড়মার মন্দিরের পাশাপাশি বাড়ি বাড়ি থেকেও বাসি ফুল সংগ্রহ করা হবে, যার কাজ আসানসোল থেকে শুরু হবে। সাধারণত ধর্মীয় সংস্কারে অনেকেই যেখানে-সেখানে পুজোর ফুল না ফেললেও শেষমেশ তা আবর্জনা বা জলাশয়ে ফেলে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়।

এই দূষণ রোধ ও ফুল পুনর্ব্যবহারের লক্ষ্যে মন্ত্রী জানান, ঠাকুরঘরের বাসি ফুল প্যাকেটে ভরে পুকুরে না ফেলে সারা সপ্তাহ জমিয়ে রাখতে হবে। নির্ধারিত দিনে সপ্তাহে একদিন ঠাকুর-দেবতার ছবি দেওয়া ও ভক্তিমূলক গান বাজানো গাড়ি এলাকায় যাবে; গান শুনেই বাসিন্দারা বুঝতে পারবেন ফুল সংগ্রহের গাড়ি এসেছে এবং সেই গাড়িতেই ফুল তুলে দিতে হবে, যা রিসাইকেল করে ধূপ ও আবির তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *