রাসযাত্রার আগেই বড় সুখবর! বালুরঘাট থেকে এক বাসেই পৌঁছে যান মায়াপুরের ইসকনে

রাসযাত্রার আগেই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য বড় উপহার দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড থেকে নদিয়ার মায়াপুরের ইসকন মন্দির পর্যন্ত সরাসরি সরকারি বাস পরিষেবার সূচনা হয়। বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এবং এনবিএসটিসি-র আধিকারিকদের উপস্থিতিতে এই নতুন রুটের উদ্বোধন করা হয়েছে।
কৃষ্ণনগর হয়ে মায়াপুরগামী এই বাস পরিষেবা চালুর ফলে পুণ্যার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, শিলিগুড়ি-মায়াপুরের পাশাপাশি এই রুটেও নিয়মিত বাস চালানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, রাসপূর্ণিমা উপলক্ষে সেজে ওঠা নবদ্বীপে রবিবার সকালে উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে পুজো এবং ভারত মাতা পুজোর উদ্বোধনের পাশাপাশি তিনি নবদ্বীপের রিসার্চ সেন্টারের জন্য ২ কোটি ও গোশালার জন্য ১ কোটি টাকা বরাদ্দসহ ঘাট সংস্কার ও লঞ্চ পরিষেবা চালুর ঘোষণা করেন।
