খাস কলকাতায় চূড়ান্ত অনাদার নেতাজিকে! রাতের অন্ধকারে ভাঙা হলো মূর্তির হাত, শুরু তুমুল তোলপাড় – এবেলা

খাস কলকাতায় চূড়ান্ত অনাদার নেতাজিকে! রাতের অন্ধকারে ভাঙা হলো মূর্তির হাত, শুরু তুমুল তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার নিউ আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা তিন মাথার মোড়ে স্থাপিত নেতাজির মূর্তির ডান হাতটি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে দেয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, আগের দিন পর্যন্ত মূর্তিটি সম্পূর্ণ অক্ষত ছিল, কিন্তু সকালে বিষয়টি নজরে আসতেই পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী নেতাজিকে আসাম্মানের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটল।

ঘটনার খবর পেয়েই বিজেপির কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশি তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন। সেই সঙ্গে পুরো বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হচ্ছে বলে তিনি জানান। মূর্তি ভাঙার নেপথ্যে কারা রয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, পুলিশ তদন্ত শুরু করলেই সেই আসল সত্য সামনে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *