গুয়াহাটির ব্যস্ত রাস্তায় নর্দমায় চারদিন পড়ে যুবক, গোঙানি শুনে উদ্ধার!

গুয়াহাটির ব্যস্ত রাস্তায় নর্দমায় চারদিন পড়ে যুবক, গোঙানি শুনে উদ্ধার!

অসমের রাজধানী গুয়াহাটিতে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ভবনের সামনের ব্যস্ত রাস্তার ধারে থাকা একটি বড়সড় নর্দমায় পড়ে যান এক অজ্ঞাতপরিচয় যুবক। কংক্রিটের ঢাকনা দেওয়া ওই গভীর ড্রেন থেকে বেরোতে না পেরে প্রায় চারদিন সেখানেই আটকে ছিলেন তিনি। শেষ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার সময় এক পথচারী নর্দমার ভেতর থেকে মৃদু গোঙানির শব্দ শুনতে পান। তাঁর ডাকে স্থানীয় বাসিন্দা ও অন্য পথচারীরা জড়ো হয়ে কংক্রিটের ভারী ঢাকনা সরান, যুবককে টেনে তোলেন এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন।

শহরের প্রাণকেন্দ্রের এমন ব্যস্ত এলাকায় চারদিন ধরে এক ব্যক্তি নর্দমায় পড়ে থাকলেও কীভাবে কারও নজরে আসেনি, তা নিয়ে ধন্ধে পড়েছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনও জানা যায়নি এবং তিনি কীভাবে ড্রেনে পড়লেন, সে বিষয়েও কোনও নিশ্চিত তথ্য মেলেনি। যুবক নিজেই পড়ে গিয়েছিলেন নাকি তাঁকে কেউ ফেলে দিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *