চোরবাগান মণ্ডপ দুর্ঘটনা: দুই ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল লালবাজার

চোরবাগান মণ্ডপ দুর্ঘটনা: দুই ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল লালবাজার

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে দুর্ঘটনার ঘটনায় তদন্তের স্বার্থে দুই ঘোষক সঞ্জীব রাহা ও কুশল মজুমদারের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন লালবাজারের গোয়েন্দারা। বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই নমুনা সংগ্রহ করা হয়। পুজোর সপ্তমীর সন্ধ্যায় প্যান্ডেল ভেঙে পড়ার গুজবে হুড়োহুড়িতে ১৯ জনের মৃত্যুর ঘটনায় এই দুই ঘোষকসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তদন্তকারীদের কাছে ওই দিনের ঘটনার অডিয়ো ও ভিডিয়ো রেকর্ডিং রয়েছে। সংশোধনাগার থেকে সংগৃহীত কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ওই রেকর্ডিং মিলিয়ে দেখা হবে। বিভ্রান্তিকর ঘোষণাটি ঠিক কে করেছিলেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগৃহীত নমুনা দ্রুত ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিকে, গিরিশ পার্ক থানায় বড়সড় রদবদল করা হয়েছে। এতদিন ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করা হীরক দলপতিকে স্থায়ীভাবে ওই থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা ওসি সুমিত কুমার ঘোষকে থানা থেকে সরিয়ে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। জানা গেছে, ঘটনার সময় তিনি অসুস্থ থাকায় উপস্থিত ছিলেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *