পুলিশি হেনস্তার অভিযোগ তুলতেই জোড়া তলব, বিপাকে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল!

পুলিশি হেনস্তার অভিযোগ তুলতেই জোড়া তলব, বিপাকে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল!

পুলিশি হেনস্তার অভিযোগ তোলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের বিপাকে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল। আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা ও টাকা উদ্ধারের ঘটনায় সোমবার মহম্মদবাজার থানায় এবং বেআইনি পাথর খাদান মামলায় মঙ্গলবার সিউড়ি থানায় তাঁকে তলব করা হয়েছে। এর আগে শনিবার সিউড়ি থানায় ছ’ঘণ্টা জেরা এবং ভবানীভবনে হাজিরা দেওয়ার পরও হেনস্তা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর দাবি, বার্ষিক ৪০-৫০ কোটি টাকা কর দেওয়া সত্ত্বেও পুলিশি তল্লাশি ও হেফাজতের সময় অফিসের নথি এবং গোডাউন থেকে প্রায় ২০০ কোটি টাকার সামগ্রী (২৫০টি টায়ার, ৩০০ টন রড, চাল ও কাপড়) খোয়া গিয়েছে।

পাশাপাশি আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বোলপুর ও ইলামবাজারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর গাড়ি আটকে তল্লাশি এবং পুলিশের ধাওয়া করার অভিযোগও তুলেছেন টুলু। তবে পুলিশ সূত্রের দাবি, জেলা জুড়ে নিয়মিত নাকা তল্লাশির অংশ হিসেবেই তাঁর গাড়ি পরীক্ষা করা হয়েছিল এবং ধাওয়া করার অভিযোগ ভিত্তিহীন। এদিকে, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন টুলুর আইনজীবী সিকন্দর আনসারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *