বাংলাদেশে পাচারের ছক বানচাল! গাজোলে ৫টি পিকআপ ভ্যান থেকে উদ্ধার ৫২টি গবাদি পশু

বাংলাদেশে পাচারের ছক বানচাল! গাজোলে ৫টি পিকআপ ভ্যান থেকে উদ্ধার ৫২টি গবাদি পশু

মালদার ১২ নম্বর জাতীয় সড়কে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৫২টি গবাদি পশু উদ্ধার করল পুলিশ। শনিবার গাজোল থানার পুলিশ পাঁচটি পিকআপ ভ্যান আটক করে। উদ্ধার হওয়া পশুর মধ্যে রয়েছে ৯টি গরু। রবিবার এক পুলিশ আধিকারিক জানান, দক্ষিণ দিনাজপুরের ইটাহার দুর্গাপুর হাট থেকে পশুগুলিকে কালিয়াচক ও বৈষ্ণবনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং দায়ের হয়েছে দুটি পৃথক মামলা।

পুলিশ সূত্রে খবর, বজরং দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযোগ, গবাদি পশুগুলিকে বাংলাদেশ সীমান্তের দিকে পাচারের পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া পশুগুলিকে নিরাপদ আশ্রয়ের জন্য উত্তর রহিমপুর পাঞ্জরাপোলের গোশালায় পাঠানো হয়েছে। আটক গাড়িগুলি বাজেয়াপ্ত করে পশুগুলিকে থানায় নিয়ে আসা হলেও এখনও পর্যন্ত কেউ তাদের মালিকানা দাবি করতে এগিয়ে আসেননি।

Set up your writing style with ChatGPT PlusUpgrade

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *